بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

প্রতিদিনের দ্বীন,
বাংলায়, এক অ্যাপে।

নামাজের সময় ও আজান, অর্থসহ কুরআন তিলাওয়াত, দোয়া-জিকির আর শেখার সব আয়োজন। দেশে আর প্রবাসে, বাংলাভাষী মুসলিম পরিবারের জন্য।

শিগগির আসছেGoogle Play iPhone ভার্শন পরে, ইনশাআল্লাহ

যা যা থাকছে

প্রতিদিনের ইবাদত থেকে শুরু করে শেখা পর্যন্ত, সব এক জায়গায়। বেশিরভাগই ইন্টারনেট ছাড়াও চলে।

🕌

নামাজের সময় ও আজান

আপনার শহর বা GPS অনুযায়ী সময়, পছন্দের মুয়াজ্জিনের আজান, জুমা ও আমলের হিসাব।

📖

কুরআন

১১৪ সূরা, বাংলা ও ইংরেজি অর্থ, ছয়জন কারীর তিলাওয়াত, অর্থসহ শোনা আর বুকমার্ক।

📿

দোয়া ও জিকির

সূত্রসহ দৈনন্দিন দোয়া, উচ্চারণ ও অডিও, তাসবিহ আর আল্লাহর ৯৯ নাম।

🤲

নামাজ শিক্ষা

অজু থেকে শুরু করে প্রতিটি নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া, ধাপে ধাপে।

ب

কায়দা, তাজবিদ ও আরবি

হরফ থেকে শব্দ পড়া, তাজবিদের নিয়ম শুনে শেখা, কুরআনের আরবি ব্যাকরণ।

🧠

হিফজ সহায়ক

সূরা মুখস্থ করুন, ঠিক সময়ে রিভিশন পান, ভুলে যাওয়া আয়াত আবার আসবে।

✦

তালিমে কুইজ

আয়াত চেনা, নবীদের কাহিনি, সীরাত ও দোয়া নিয়ে মজার কুইজ, সম্পূর্ণ ফ্রি।

🧭

কিবলা, মসজিদ, ক্যালেন্ডার

কিবলার দিক, কাছের মসজিদ, হিজরি-বাংলা-ইংরেজি তারিখ আর যাকাতের হিসাব।

আমাদের প্রতিশ্রুতি

ইবাদতের অ্যাপ ইবাদতের মতোই শান্ত হওয়া উচিত।

  • কুরআন, নামাজ ও ইবাদতের পাতায় কোনো বিজ্ঞাপন নেই, ফুল-স্ক্রিন বিজ্ঞাপনও নেই।
  • আপনার কোনো তথ্য, বিশেষ করে লোকেশন, কখনো বিক্রি করা হবে না।
  • নামাজের সময় আপনার ফোনেই হিসাব হয়।
  • কুরআনের তিলাওয়াত ও অর্থের অডিও সবসময় ফ্রি।
খোলা কুরআন শরীফ

শিগগির আসছে, ইনশাআল্লাহ

প্রথমে Android-এ। দোয়া রাখবেন, যেন কাজটা কবুল হয় আর সবার উপকারে আসে।